পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। পশু কোরবানির মাধ্যমে আমরা মূলত নিজেদের ভেতরে থাকা অহংকার, হিংসা ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়ার শিক্ষা পাই। ত্যাগের এই মহিমা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়।”
বিএনপির এই নেতা তাঁর বার্তায় বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে।এই ঈদে আমাদের অঙ্গীকার হোক—সকল অনাহারী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেটাই আমাদের কাম্য।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সকল সাহসী নেতাকর্মীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করুন এবং দেশকে সকল সংকট থেকে মুক্ত রাখুন।”
পরিশেষে ফতেহ মোহাম্মদ রেজা রিপন সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান। তিনি নারায়ণগঞ্জবাসীকে সুখ, শান্তি ও সমৃদ্ধিপূর্ণ একটি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।