বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ৫২৫ গ্রাম গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা জেলা বার নির্বাচনে নীল প্যানেলে ভোট দিলেন এডভোকেট টিপু: ব্যারিস্টার খোকন ও জিয়ার সাথে কুশল বিনিময় পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য: জেলা প্রশাসক রায়হান কবির  দায়িত্বভার গ্রহণ করলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকী আক্তার ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ অসুস্থ শ্রমিক নেতা আব্দুল মজিদ সিকদারকে দেখতে গেলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত যাতায়াতে অসহনীয় পরিস্থিতির শিকার’: তাহমিদ আনোয়ার নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ  ​চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ  ১ মে পল্টনে শ্রমিক সমাবেশ উপলক্ষে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুটপাত মুক্ত হলেও যানজটে স্থবির নারায়ণগঞ্জ: শাহিন মৃধা 

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য: জেলা প্রশাসক রায়হান কবির 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৫ 🪪

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (মহাখালী, ঢাকা) এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “একটি সুস্থ ও মেধাবী জাতি গঠন করতে হলে পুষ্টিহীনতা দূর করার কোনো বিকল্প নেই। বিশেষ করে মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে পারলে আগামীর বাংলাদেশ হবে আরও শক্তিশালী ও সমৃদ্ধ। সরকার তৃণমূল পর্যায়ে বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল, কৃমিনাশক ওষুধ ও পুষ্টি পরামর্শ সেবা পৌঁছে দিচ্ছে। এই সেবাগুলোর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান বলেন, “পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে পুষ্টি বিষয়ে সচেতন করা এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাবার গ্রহণে উদ্বুদ্ধ করা। আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম বছরব্যাপী অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে র‍্যালি, আলোচনা সভা এবং পুষ্টি বিষয়ক ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102