শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

নির্বাচনে পরাজয় হয়ে ফেইসবুকে অপপ্রচারঃ  ​চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের ক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬১ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন পরবর্তী সময়ে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে  আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ নামক একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে চাঁদাবাজির ভিত্তিহীন অভিযোগ ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও বিএনপি নেতা মোঃ মাসুম প্রধান বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৪ বছর নানা টালবাহানা শেষে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অত্যন্ত আনন্দঘন পরিবেশে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যবসায়ী ভাইয়েরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি, যা বর্তমানে দৃশ্যমান।”
​রাজনৈতিক পরিচয় ও ব্যবসার স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাধারণ কর্মী। দলের আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা ও রাজনীতি করছি। রাজনীতির পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য আমি সৎভাবে ব্যবসা করি। কিন্তু একটি মহল নোংরা রাজনীতি ও প্রতিপক্ষ হিসেবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ‘সিদ্ধিরগঞ্জ ব্রেকিং নিউজ’ নামের একটি ফেসবুক পেজ ও ফেক আইডি থেকে চাঁদাবাজির মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে।”
​তিনি আরও বলেন, “গার্মেন্টসের জুট ব্যবসার বিষয়ে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি একজন ব্যবসায়ী হিসেবে বৈধভাবে মালামাল ক্রয়-বিক্রয় করি। আমার নামে কোনো ভাউচার বা জোরপূর্বক অর্থ আদায়ের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা জাতির বিবেক। তাই কোনো ভিত্তিহীন সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই ও বস্তুনিষ্ঠ অনুসন্ধানের জন্য আমি সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
​সংবাদ সম্মেলনে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান বলেন, “নির্বাচনের জয়-পরাজয় থাকবেই, কিন্তু নির্বাচনের পর এমন মিথ্যা অপপ্রচার অত্যন্ত দুঃখজনক। আমরা এই ফেক আইডির নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
​এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম রাসেল বলেন, “মিথ্যা নিউজের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রকৃত সাংবাদিকদের আহ্বান জানাবো, কারো প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানি করবেন না।”
​পরিশেষে সভাপতি মোঃ মাসুম প্রধান বলেন, তিনি আইনগতভাবে এ ধরনের মানহানিকর অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102