রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

না’গঞ্জ গার্লস স্কুল ও কলেজের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: বৃক্ষরোপণ ও ক্লাসরুম পরিদর্শন করলেন এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৪০ 🪪

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘নারায়ণগঞ্জ গার্লস স্কুল ও কলেজ’-এর পরিচালনা পর্ষদের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর
বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সভার শুরুতেই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সভাপতি এডভোকেট টিপু বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

সভা শেষে তিনি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলাপকালে তিনি
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের শহরের একটি গর্ব। আমরা চাই ছাত্রীদের পড়াশোনার মান যেন আরও উন্নত হয় এবং তারা যেন একটি সুশৃঙ্খল পরিবেশে শিক্ষা লাভ করতে পারে। স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা এবং বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে আমরা শিক্ষক-অভিভাবক সবাইকে নিয়ে কাজ করে যাব।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতির এই কর্মতৎপরতা ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিকতা দেখে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102