মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার ডান-বাম বুঝি না, ফুটপাত হকার্স মুক্ত থাকবেই’: মহানগর বিএনপি নেতা টিপু যুবদল নেতা রনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের মানববন্ধন  হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়তে টিকার বিকল্প নেই: ডিসি রায়হান কবির  রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি

নারায়ণগঞ্জসহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আল আমিন ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৭ 🪪

বাঙালির ঐতিহ্য ও শেকড়ের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ বিশেষ করে বক্তাবলী ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল আমিন ইকবাল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে এক আনন্দঘন মুহূর্ত। পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন বছরের নতুন আলোয় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন। নববর্ষের এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জ ও আমার প্রিয় বক্তাবলী ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

কৃষকদলের এই নেতা তাঁর বার্তায় মেহনতী মানুষের কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকের ঘাম ও পরিশ্রমে আমাদের অর্থনীতি সচল থাকে। নববর্ষের এই আনন্দ উৎসবে আমি নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষ ও কৃষকদের জানাই গভীর শ্রদ্ধা। নতুন বছরে কৃষকের মুখে হাসি ফুটুক এবং প্রতিটি পরিবারে স্বচ্ছলতা আসুক—এটাই আমার প্রত্যাশা।”

সমাজসেবক আল আমিন ইকবাল আরও বলেন, “বক্তাবলী ইউনিয়নের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও সামাজিক উন্নয়নে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে নতুন বছরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি আদর্শ ও সুন্দর সমাজ গড়ে তুলি।”

সবশেষে তিনি নারায়ণগঞ্জ জেলা ও বক্তাবলী ইউনিয়নবাসীকে ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102