রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো. সোহাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮১ 🪪

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. সোহাগ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন পথচলা আর সমৃদ্ধির স্বপ্ন দেখা। গত বছরের যাবতীয় দুঃখ-বেদনা আর জরাজীর্ণতাকে ধুয়ে মুছে নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি।”

নারায়ণগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জ এদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। নতুন বছরে আমাদের এই প্রাণের শহর ব্যবসা-বাণিজ্যে আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে—এটাই আমার প্রত্যাশা। মীম শরৎ গ্রুপ সবসময় নারায়ণগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে আমি নারায়ণগঞ্জসহ দেশের সকল মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও আধুনিক নারায়ণগঞ্জ বিনির্মাণে একযোগে কাজ করি।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি ব্যবসায়ী সমাজ, সুশীল সমাজ ও মেহনতী মানুষসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ‘শুভ নববর্ষ’ জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102