রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

না’গঞ্জের চিকিৎসাসেবার মানোন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫৪ 🪪

নারায়ণগঞ্জের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দীর্ঘ প্রতীক্ষিত নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দল।

আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য তারিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি জানান, সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তিতে বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরা হয়। মন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়গুলো শোনেন এবং তাৎক্ষণিক কিছু সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতাল এবং ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে আইসিইউ (ICU) ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

একই সাথে হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবেন বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ‘নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল’ স্থাপনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ২০২২ সালের ৪ জানুয়ারি এ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সাক্ষাৎকালে গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দলটি আশা প্রকাশ করেন যে, স্বাস্থ্যমন্ত্রীর এই আশ্বাসের ফলে নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাতের অচলাবস্থা কাটবে এবং সাধারণ মানুষ নিজ জেলাতেই উন্নত চিকিৎসা সেবা পাবেন।

প্রতিনিধি দলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102