শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

‘গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’: দক্ষ জনশক্তি গড়তে বিএনপি নেতা গাজী দুলালের উদ্যোগে ফ্রি কারিগরি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৫ 🪪

“করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে দেশের বেকার যুবক ও যুবমহিলাদের স্বাবলম্বী করতে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতা আলহাজ্ব গাজী দুলালের সার্বিক সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে, যা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। বর্তমানে এই কর্মসূচির আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কোর্সে ফ্রী ভর্তি চলছে।

চলমান প্রশিক্ষণ কোর্সসমূহ:
এই উদ্যোগের অধীনে সাধারণ এবং ‘ASSET’ প্রকল্পের আওতায় নিম্নলিখিত কোর্সগুলো পরিচালিত হচ্ছে: ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, কম্পিউটার অপারেশন, সুইং মেশিন অপারেশন (সেলাই), গ্রাফিক্স ডিজাইন, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স (দেশ ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী), ভাষাশিক্ষা কোর্স: ইংরেজি (English Language) এবং জাপানিজ ভাষা (Japanese Language)।

আয়োজক সূত্রে জানানো হয়েছে, তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পদ্ধতিতে দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশেষ করে যারা ড্রাইভিং শিখে বিদেশে যেতে ইচ্ছুক বা আইটি সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

উদ্যোক্তা বিএনপি নেতা আলহাজ্ব গাজী দুলাল জানান, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই ফ্রি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করে এই ফ্রি কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। সরকারি সনদের পাশাপাশি মানসম্মত প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার এই সুযোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। যোগাযোগ: ০১৮৫৩-৮০৪১৪৫, ০১৮৭০৬৮৯০৪১।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102