সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর বিএনপির সমাবেশে রায়হান উদ্দিন জিল্লুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিশাল শোডাউন অসুস্থ যুবদল নেতা অলির হার্ট সার্জারীর ব্যয়বহন করলেন এমপি পুত্র সজিব ও সোনারগাঁও বিল্ডার্স নারায়ণগঞ্জে মহানগর বিএনপির সমাবেশে আলীরটেক থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের যোগদান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান   জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না’গঞ্জ মহানগর বিএনপির সমাবেশে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার বিশাল শোডাউন সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা   ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর জোর দিলেন আবদুল জব্বার  ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে?

মিতালী মার্কেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৭৩ 🪪

বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার (২৯ মার্চ) দুপুরে মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এই অবরোধের ফলে ঢাকামুখী লেনে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে মিতালী মার্কেটের কয়েকশ ব্যবসায়ী ও কর্মচারী সাইনবোর্ড অংশের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটের দোকান মালিকদের কাছ থেকে ‘মালিক সমিতি’র নামে কিছু বহিরাগত ব্যক্তি প্রতি মাসে নিয়মিত বিদ্যুৎ বিল আদায় করত। কিন্তু আদায়কৃত সেই টাকা সরকারি বিদ্যুৎ অফিসে জমা দেওয়া হয়নি। দীর্ঘদিনের বকেয়া জমে থাকায় বিদ্যুৎ কর্তৃপক্ষ মার্কেটটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে তীব্র গরমে ব্যবসায়ীরা দোকান পরিচালনা করতে না পেরে এবং স্থায়ী সমাধানের দাবিতে সড়কে নামতে বাধ্য হন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সাথে কথা বলে এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পৌনে ২টার দিকে ব্যবসায়ীরা সড়ক থেকে সরে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, “ব্যবসায়ীরা নিয়মিত বিল পরিশোধ করলেও মালিক সমিতির গাফিলতি বা টাকা আত্মসাতের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছি এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা দ্রুত এই প্রতারণা চক্রের বিচার ও বিদ্যুৎ সংযোগ পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102