রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৪০ 🪪

আজ ২৬শে মার্চ বেলা ১১ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর সভাপতি জাহিদ হাসান এর নেতৃত্বে চাষাড়ার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ,বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত, নিষ্পেষিত মা,বোন,ভাই এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

পাক হানাদার বাহিনীর গণহত্যা,নির্যাতন নিষ্পেষণের কারণেই মুক্তিযুদ্ধের লড়াই অনিবার্য হয়ে ওঠে। একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাঙালী কালক্রমে ধাপেধাপে লড়াই চালিয়ে গিয়েছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করে সাহস এবং দৃঢ়তার কারণে একটি জাতি কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের পটভূমি রচিত হয়।
দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর অতিক্রম হলেও এখনো কাঙ্খিত সুফল পাওয়া যায়নি,ইনসাফ, সুবিচার, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।

একটি স্বাধীন সার্বভৌম উন্নত রাষ্ট্র গঠনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবার আগে বাংলাদেশ রাষ্ট্রকে প্রাধান্য দিতে হবে। আধিপত্যবাদবিরোধী শক্তিকে রুখে দিতে হবে। সবাই মিলে আমরা উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল এর অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মারুফ,শহিদুল ইসলাম, হদয় মীর,সাইফুর ঈমন, শরীফ হোসেন, নাহিদ হাসান, সাজ্জাদ রায়হান, মোহাম্মদ লালন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102