রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৩৮ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, “চব্বিশের গণআন্দোলনের পর ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়েছে, কিন্তু আজ থেকে ১৪শ বছর আগেই আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) ন্যায় ও ইনসাফের কথা বলে গেছেন। ছাত্র-জনতার সেই আকাঙ্ক্ষা আর ইসলামের ইনসাফ আজ এক সুতায় গাঁথা।”
​বুধবার (২৫ মার্চ) বিকালে বন্দরের লালখারবাগ মাদরাসা এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা আবদুল জব্বার বলেন, “২৬-এর নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি—এটা জনগণই বলছে। অনেক ক্ষেত্রে আমরা ছাড় দিলেও, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে যে রায় এসেছে, তা বাস্তবায়নের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। মুক্তিকামী তরুণ সমাজই আগামীর বাংলাদেশ। কেউ কেউ বলছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, কিন্তু এই আবেগ দিয়েই ভোট হয়েছে। জনগণের সেই রায়কে সম্মান জানাতেই হবে।”
​মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে তিনি বলেন, “মাদকের তালিকা সংগ্রহ করা হচ্ছে। সরকার থেকে কোথায় কত টাকা আসছে তা এখন আর গোপন নেই, তাই দুর্নীতির কোনো অবকাশ থাকবে না। তেঁতুল গাছ লাগিয়ে কমলা আশা করা বোকামি; তেমনি সৎ নেতৃত্ব ছাড়া সুশাসন সম্ভব নয়।”
​অনুষ্ঠানে মাওলানা জব্বার আসন্ন সিটি কর্পোরেশন ও ওয়ার্ড নির্বাচন উপলক্ষে ২৭ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিনকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আল্লাহর ওপর তাওয়াক্কুল করে মানুষের কল্যাণে ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। মিথ্যা মামলা দেওয়া হলে থানায় গিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। তবে মনে রাখবেন, অপরাধী যেই হোক—সে যদি জামায়াতেরও হয়, তাকে ছাড় দেওয়া হবে না।”
​বন্দর উত্তর থানা সাংগঠনিক আমীর মুফতী আতিকুর রহমানের সভাপতিত্বে এবং উত্তর থানা সেক্রেটারি মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন।
​এছাড়াও বক্তব্য রাখেন বন্দর উপজেলা জামায়াত আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী। উত্তর থানা নায়েবে আমীর মো রফিকুল ইসলাম। উত্তর থানা কর্মপরিষদ সদস্য ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো মহিউদ্দিন মিয়া, ২৭ নং ওয়ার্ড সভাপতি জহিরুল ইসলাম প্রমূখ।
​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102