সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১২ 🪪

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। যাঁর একটি ঘোষণায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইসাথে শ্রদ্ধা জানাই সেইসব বীর শহীদদের প্রতি, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন মানচিত্র ও পতাকা পেয়েছি।”

বিএনপি নেত্রী আসমা হেলেন বিথী আরও বলেন, ” স্বাধীনতার মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। তিনি স্মরণ করেন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম। যার আপোষহীন নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও  সমসাময়ীক আন্দোলনের কথা। যে কোন লড়াইয়ে নারায়ণগঞ্জের আইনজীবী সমাজ ও সাধারণ মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

তিনি নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “আসুন, মহান স্বাধীনতার এই দিনে আমরা শপথ নেই—একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতিতে ঐক্যবদ্ধ থাকবো। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের মৌলিক অধিকার ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ার লক্ষ্য হোক আমাদের আজকের অঙ্গীকার।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102