শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার 

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২২১ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তার বিশেষ নির্দেশনায় শুক্রবার (২০ মার্চ) থেকে পঞ্চবটীসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র-ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশের সমন্বিত তদারকি কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকে সদর উপজেলার পঞ্চবটী মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি।

অভিযানকালে আলিফ দেওয়ান যাত্রী ও পরিবহন চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে হবে। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ যাত্রীদের পকেট কাটা বা অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। মনে রাখবেন, আইন সবার জন্য সমান। যারা নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

যাত্রীদের উদ্দেশ্যে সোহাইল ইসলাম ইফতি বলেন, “আপনারা সচেতন থাকুন। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে সাথে সাথে আমাদের ভলান্টিয়ার বা দায়িত্বরত পুলিশকে জানান। আপনাদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতেই আমরা মাঠে আছি।”

এই অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে দিনভর দায়িত্ব পালন করেন ছাত্র ট্রাফিক ভলান্টিয়ার বিপ্লব সরদার, সাব্বির, রোমান, লিসান, অভি, জুনায়েদ, অর্নব, আব্দুল আহাদ এবং সিয়াম।

উদ্যোক্তারা জানান, ঈদের ছুটিতে যাত্রীদের জিম্মি করে কোনো পরিবহন যাতে অসাধু উপায় অবলম্বন করতে না পারে এবং নারায়ণগঞ্জবাসী যাতে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য এই তদারকি কার্যক্রম ঈদের দিন পর্যন্ত বিরতিহীনভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102