শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার 

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা তাঁতীদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২১৭ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ ও খুশি প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক—এই প্রত্যাশা করি।”

সিদ্দিকুর রহমান উজ্জ্বল তার বার্তায় আরও উল্লেখ করেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন আগামী দিনে একে অপরের সুখে-দুখে পাশে থাকতে পারি। বিশেষ করে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানাই।”

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশ ও জাতিকে সকল দুর্যোগ থেকে রক্ষা করেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

পরিশেষে তিনি জাতীয়তাবাদী তাঁতীদলের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতিও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102