রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি

‘ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে’— নগরবাসীকে তরুণ সমাজসেবক রাকিবের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৮ 🪪

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর সমাগত মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আনন্দঘন এই উপলক্ষে নগরবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচিত তরুণ সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, “দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব ও মহামিলনের উৎসব। রমজান মাস আমাদের যে সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়, ঈদের এই উৎসবের মধ্য দিয়ে তা সমাজে বাস্তবে রূপ দেওয়ার সময় আসে। ঈদ সকল ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে দাঁড়াতে শেখায়।”

সমাজের সবার প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তরুণ এই সমাজসেবক বলেন, “বর্তমান প্রেক্ষাপটে সমাজের অনেক মানুষ অর্থনৈতিক নানা সংকটে দিনযাপন করছেন। ঈদের আনন্দ কেবল নিজেদের পরিবার বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের নৈতিক দায়িত্ব হলো— সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ ও সার্থকতা অর্জিত হবে।”

তরুণ প্রজন্মের প্রতি মানবিক সমাজ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “তারুণ্যই সমাজের মূল চালিকাশক্তি। আমি তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি বৈষম্যহীন, সুন্দর ও সম্প্রীতির সমাজ গঠনে এগিয়ে আসি। যেখানে একে অপরের সুখে-দুঃখে ছায়াসঙ্গী হয়ে থাকব।”

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। দূর হোক সকল দুঃখ-কষ্ট ও হতাশা। সবাইকে জানাই পবিত্র ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102