রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি

তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৯৭ 🪪

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের পদ্মা মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তোলারাম কলেজ শাখার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে “কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল–২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ রোজ শুক্রবার শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের সাধারণ শিক্ষার্থী, সংগঠনের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক ছাত্রনেতা আরিফুল ইসলাম খান লিখন ২০২৬ সেশনের জন্য কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, সহ-সভাপতি হয়েছেন, মুহাম্মাদ হারুন অর রশিদ, এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ সিফাত হোসাইন।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলন, যা শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। তাই তরুণ সমাজকে কুরআন-সুন্নাহর আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের চরিত্র গঠন এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে নৈতিক পরিবর্তন আনতে সাহায্য করে। শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আবুল হাশিম।

ইফতারের পূর্বমুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের আমন্ত্রিত মেহমানবৃন্দ, কলেজের সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, নৈতিক শিক্ষা বিস্তার এবং একটি সুন্দর ও আদর্শিক ক্যাম্পাস গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এছাড়া সম্মেলনে বক্তারা সাধারণ শিক্ষার্থীদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আদর্শিক, নৈতিক ও শিক্ষাবান্ধব ছাত্র সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102