রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি

কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩৬ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বাদ আসর শহরের মিশনপাড়া এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে এই কর্মসূচী সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “মাহে রমজান মূলত কোরআন নাজিলের মাস। কোরআন কেবল আলমিরাতে সাজিয়ে রাখার জন্য নয়, বরং একে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।” তিনি সূরা নাস-এর আলোকে হেদায়েত প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন এবং মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী যারা আদেশ ও নিষেধ মেনে চলবে, তাদের জন্য জান্নাত অবধারিত। দেশে যদি কোরআনের আইন ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়, তবেই নামাজ ও জাকাত ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠিত হবে।” তিনি ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।
​মহানগরী জামায়াতের সাংগঠনিক পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জামায়াত ১২ নং পশ্চিম ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল হোসাইন।
​হাফেজ সাইফুল্লাহ সালিম-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী কালিমুল্লাহ। ইফতার মাহফিলে বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনসহ মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং মিশনপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102