মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

“নারায়ণগঞ্জ-০৩ এ বিকল্প রাজনীতির ঘোষণা: অঞ্জন দাসের গণসংযোগ”

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩০৯ 🪪
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ-০৩ আসনের মাথাল প্রতীকের প্রার্থী, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস আজ রবিবার আদমজী নতুন বাজার থেকে গণসংযোগ শুরু করে বার্মা স্ট্যান্ডে গিয়ে কর্মসূচি শেষ করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আসন্ন নির্বাচনে মাথাল প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন। পথচারী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও তরুণদের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা যায়।
এসময় অঞ্জন দাস বলেন, “এই এলাকার মানুষ বছরের পর বছর অবহেলা, বৈষম্য আর দুঃশাসনের শিকার। কর্মসংস্থান নেই, শ্রমিকের ন্যায্য অধিকার নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। রাজনীতি যদি মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে সেই রাজনীতির কোনো মূল্য নেই। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি, আমি এসেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে।”
তিনি আরও বলেন,
“নারায়ণগঞ্জ-০৩ আসনকে দখলদারিত্ব, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি থেকে মুক্ত করতে হলে বিকল্প শক্তিকে সামনে আনতে হবে। মাথাল প্রতীক সেই বিকল্পের প্রতীক ন্যায়, সততা ও সংগ্রামের প্রতীক।”
গণসংযোগ শেষে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“ভয় নয়, লোভ নয় নিজেদের ভবিষ্যতের কথা ভেবে মাথাল প্রতীকে ভোট দিন। আপনার ভোটই পারে এই এলাকার পরিবর্তনের সূচনা করতে।”
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102