রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: পুলিশ লাইন্স স্কুলের বিদায় অনুষ্ঠানে এসপি মিজানুর রহমান সিদ্ধিরগঞ্জে পুলিশের চিরুনি অভিযান: বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার অসুস্থ বিএনপি নেতা আনোয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত নেতা মইনুউদ্দিন আহমাদ ৯৬তম চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে ছাত্র ফ্রন্টের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ করে মসজিদের উন্নয়ন করার চেষ্টা করেছি: চান মিয়া আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব সম্পন্ন: সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী বন্দরে আবু জাফর বাবুলের সৌজন্যে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ: মানবিক সেবায় অনন্য নজির সন্ত্রাসিদের গুলিতে নিহত যুবদল নেতা তানভীরের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি আবুল কালাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ 🪪

শ্রমিকদের স্বার্থ সবার আগে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসহায় ও দুস্থ সাধারণ শ্রমিক ও শ্রমিক প্রতিনিধির কাছে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া আঞ্চলিক কমিটির কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট শ্রমিকনেতা এফ. এম. আবু সাঈদ ।

প্রধান অতিথির বক্তব্যে এফ. এম. আবু সাঈদ বলেন, “শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু হাড়কাঁপানো এই শীতে অনেক সাধারণ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের যেকোনো বিপদে-আপদে বাংলাদেশ ট্রাস্ট ওয়ার্কার্স ফেডারেশন সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হলো শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হৃদয় আহমেদ মৃধা, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মো. মতিউর রহমান (মতু), সাধারণ সম্পাদক হাসান আহমেদ, সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ এবং বন্দর উপজেলা কমিটির সভাপতি মুক্তা বেগম, শ্রমিক নেতা মনির বেপারী।

এছাড়াও উপস্থিত ছিলেন এনায়েতনগর আঞ্চলিক কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সৈয়দপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি মো. শাহীন খানসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

এ সময় কম্বল বিতরণের পাশাপাশি এ সময় সংগঠনের পরিচিতি কার্ড প্রদান করা হয়।

শরীফ মাহমুদ
ডেইলি নারায়ণগঞ্জ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102