বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

নারায়ণগঞ্জে স্কুল ও মাদরাসায় জামায়াত প্রার্থী মইনুদ্দিন আহমাদ এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ  বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের মাসদাইর এলাকায় অবস্থিত  ইসলামিয়া কামিল মাদরাসা সহ বিভিন্ন স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
​মতবিনিময়কালে মাওলানা মইনুদ্দিন আহমাদ শিক্ষকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “আপনারা জাতির বিবেক, কিন্তু ২৪ সালের ৫ আগস্টের পূর্বে আপনারা সঠিক কথা বলতে পারেননি।”
​বিগত সরকারের আমলে হওয়া ‘জুলুম, নির্যাতন, ও চাঁদাবাজি’র প্রসঙ্গ টেনে জামায়াত মনোনীত এই প্রার্থী ভবিষ্যতে দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেন।
​তিনি বলেন, “বিগত ১৬-১৭ বছর যেই জুলুম, নির্যাতন, চাঁদাবাজি হয়েছে, আমরা আপনাদের ভোটে জয়ী হলে সরকারি কোনো কাজের টাকা পকেটে নিবো না।”
​মাওলানা মইনুদ্দিন আহমাদ তার বক্তব্যে সংগঠনের আদর্শ ও লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, “বিগত আমলে আমাদের অনেক নেতাকর্মী অন্যায়, অত্যাচার, জুলুমের শিকার হয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, কুরআনের আইনকে চালু করার জন্য আমরা বদ্ধপরিকর।”
​এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ইসলামিয়া কামিল মাদরাসার সকল শিক্ষকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102