রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে  দোয়া চেয়েছেন এড. দিদারুল ইসলাম ইমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম (ইমন)। একইসাথে তিনি দেশনেত্রীর সুস্থতা ও  রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। আজ তিনি হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন, যা আমাদের জন্য অত্যন্ত বেদনার। ‘গণতন্ত্রের মা’ আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাঁর এই শারীরিক অসুস্থতায় গোটা জাতি আজ গভীর শঙ্কায় নিমজ্জিত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102