রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

‎জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২২৪ 🪪
নারায়ণগঞ্জের অন্যতম শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে।
‎
‎গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এগারো সদস্যের এ এডহক কমিটি ঘোষণা করা হয়।
‎
‎ও-ই কমিটিতে শিক্ষক এস. এম. হাবিবুর রহমানকে আহবায়ক ও এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব পদে সাব্বির আল ফাহাদ’র নাম ঘোষণা করা হয়।
‎
‎কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- এড. কাজী রুবাইয়াত হাসান সায়েম, রাজীব হোসেন রাজু, এম. এন. সাঈদ বিপুল, পারভেজ আসিফ উৎস, তারেক উল্লাহ সজল, শিক্ষক প্রতিনিধি এম. এ. করিম ও শিক্ষক প্রতিনিধি আবুল কালাম।
‎
‎সাবেক শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটি আলোচনা সাপেক্ষে কমিটি গঠনে সম্মতি দিয়েছেন।
‎
‎কমিটির আহবায়ক এস. এম. হাবিবুর রহমান জানান- স্কুলের সাবেক শিক্ষার্থীদের এ বৃহৎ প্লাটফর্মে সবাইকে স্বাগত। শতবর্ষে এ স্কুল থেকে হাজার হাজার ছাত্র শিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন আমাদের উচিত স্কুলের জন্য কিছু করা।
‎
‎তিনি আরও জানান- আগামী দিনে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় অ্যালামনাইন এসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে শক্তিশালী ভীত রচনা করবে।  যা শিক্ষার মান উন্নয়ন ও ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করবে।
‎
‎সদস্য সচিব এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজন বলেন- এসোসিয়েশনে সদস্য হিসেবে সাবেক শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আহবান জানাচ্ছি। এজন্য ০১৮১৯৮৯৭২১২ ও ০১৮১৮০৭৬৩২০ অথবা ০১৭১২৫৮২৬৩৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102