শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​ সরকারি তোলারাম কলেজ ছাত্র ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ লাঘব ও হয়রানি বন্ধে ইউএনও’র কঠোর হুশিয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও নাগরিক সেবায় সর্বমহলে প্রশংসিত না’গঞ্জের ডিসি রায়হান কবির দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ দলমতের ঊর্ধ্বে উঠে বাসযোগ্য নগরী গড়ার আহ্বান: ‘আমার নারায়ণগঞ্জ’-এর আলোচনা ও ইফতার সম্পন্ন জুলাই শহীদ পরিবারের সদস্যদের সন্মনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যােগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়: মনির হোসাইন কাসেমী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২৪ 🪪
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায়, স্বপ্ন ও সম্ভাবনার আধুনিক নারায়ণগঞ্জ-৪ আসন গড়ার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা ও সুধী সমাবেশের আয়োজন করে মানবতা সেবা কল্যাণ কাশেমী পরিষদ, পূর্বলামাপাড়া, ৯নং ওয়ার্ড, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেন নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়। কেউ কেউ আবার রোজা ও পুজা এক করে ফেলে, কেউ কেউ গিয়ে মন্দিরে গীতা পাঠও করে। পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু সেই পাল্লাতেই আবার নিচ দিয়ে বাটখারা দিয়ে ১ কেজির স্থলে ৮০০ গ্রামের ফল দেয় অসাধু ব্যবসায়ীরা। পাল্লা আমরা পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সাপোর্ট করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি ইসলাম আমার প্রাণের স্পন্দন, ইসলামের জন্য মরতেও পারি। কিন্তু সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম, সেটা জামায়াতে ইসলাম না। আমরা ৮০০ গ্রামের জামায়াতে ইসলামীকে পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ না।”
তিনি আরও বলেন যে আওয়ামী লীগের কর্মীরা চাঁদাবাজি, জবরদখল বা সন্ত্রাসী কাজ করেনি, তাদের গায়ে কোনো আঁচড় লাগতে দেবো না। তবে অপরাধী যদি হয়, তাহলে তাকে বাঁচতে দেবো না সে যে দলেরই হোক না কেন। শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়।
গডফাদার শামীম ওসমানকে সমালোচনা করে
তিনি বলেন আগের এমপি আমাদের ফতুল্লায় থাকতেন না, তাই সমস্যা সমাধান করেননি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। তাই অল্প বৃষ্টিতেই পুরো ফতুল্লা আজ পানিতে তলিয়ে যায়।
আমি যদি আপনাদের ভোটে জিততে পারি, তাহলে আগামী ৫ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান করবো। সমাধান করতে না পারলে এখানেই থাকবো। ভোটারদের উদ্দেশ্যে মুফতি মনির কাসেমী বলেন আপনারা ৫৫ বছর দেখেছেন, কিন্তু কোনো সময়ই আলেম-ওলামারা এভাবে আসেননি। একবারের জন্য আলেমদের বিশ্বাস করে দেখুন, দেখবেন আগামী ৫ বছরে যা ৫৫ বছরে হয়নি, তা হবে। আগামী ৫ বছরে এ এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।”
জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি বশির উল্লাহ বলেন নারায়ণগঞ্জে একজন খেলোয়াড় ছিলেন, যিনি দলবল নিয়ে পালিয়েছেন। আমরা যাকে প্রার্থী দিয়েছি, তিনি পালাবেন না; তিনি উন্নয়ন করবেন।
মাওলানা ফেরদাউসুর রহমান বলেন মনির কাসেমী যদি জিততে পারেন, তাহলে এই অঞ্চলে কোনো নাগরিক সমস্যা থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ফতুল্লা থানা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান সানী। সঞ্চালনায় ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি বশির উল্লাহ, সহকারী মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাওলানা ফেরদাউসুর রহমান, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সভাপতি, মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা মোফাজ্জল, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখা,
মুফতি হারুন রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা, মাওলানা মোনাওয়ার সাহেব, সাধারণ সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, প্রচার সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা, মো. ওসমান গনি, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম সাইনবোর্ড জোন শাখা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শত শত নেতা-কর্মী।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102