রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৮ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন রামারবাগ এলাকায় পারিবারিক কলহ থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাঁও গ্রামের বারীন্দ্র দাসের পুত্র এবং সপরিবারে রামারবাগে সোলেয়মান আর্মির বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, ঘটনার দিন সকালে নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামীর মধ্যে ঝগড়া শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। একই বাড়িতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার শব্দ শুনে বিকাশ তার বোনের কক্ষে ছুটে যান। তিনি ঝগড়া থামানোর চেষ্টা করার সময় জানালার সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।

তাৎক্ষণিকভাবে তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সাথে ধাক্কা লেগে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মামাতো বোন শিল্পীকে (৩৫) আটক করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102