মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

ফতুল্লায় বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি রশিদের পর এবার আখিল মেম্বার গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার আসামী স্থানীয় ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদের পর এবার ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আখিল উদ্দিন শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আখিল উদ্দিন গ্রেপ্তার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরেক মেম্বার মহিউদ্দিন ভূইয়া। তবে মহিউদ্দিনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকা হতে আখিল উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আখিল উদ্দিন শিকদার ফতুল্লার মধ্যনগর এলাকার মৃত মুনসুর আলী সিকদারের ছেলে এবং বক্তাবলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার।
এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী পালিয়ে যাওয়ার পর পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বারদের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়। কিন্তু ঐসময় আখিল উদ্দিন শিকদার প্যানেল চেয়ারম্যান-১ থাকা সত্বেও রশিদ মেম্বার নিজেকে বিএনপি নেতা হিসেবে দাবি করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আখিল উদ্দিন মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে বাধা হয়ে দাড়ায় বিএনপির একটি পক্ষ। পরে রশিদ মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতে কোটি টাকার মিশনে নামে। রশিদের টাকায় পূর্বের প্যানেল ভেঙে রশিদকে প্যানেল চেয়ারম্যান-১ করে নতুন করে প্যানেল বানানো হয়। তার পর রশিদ মেম্বারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। রশিদ মেম্বারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি। চেয়ারম্যান হওয়ার আগে রশিদ গ্রেপ্তার হয়েছিল এবং চেয়ারম্যান হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হয়। রশিদ মেম্বারের পর এবার আখিল উদ্দিন মেম্বার গ্রেপ্তার।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আখিল উদ্দিন শিকদারকে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102