রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদুল আজহা উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৫৪ 🪪

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে সৌদি আরবে যেদিন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে, সেদিনই নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদ উদযাপন করেছেন জাহাগিরিয়া তরিকার অনুসারীরা।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসা মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা শাহাবুদ্দিন।

এই জামাতে অংশ নিতে শুধু নারায়ণগঞ্জ নয়, দূর-দূরান্ত থেকেও শত শত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভারের পাশাপাশি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকেও বহু মুসল্লি আসেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের অংশ হিসেবে কোরবানির পশু জবাই করেন।

উল্লেখ্য, জাহাগিরিয়া তরিকার অনুসারীরা প্রতি বছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102