রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপহরণ মামলার দ্রুত নিষ্পত্তি ও নিরাপত্তার দাবিতে আইন সচিবের কাছে ব্যবসায়ীর আবেদন মেঘনায় অবৈধ চুনা কারবারি ‘মামুনের লাগাম’ টানবে কে? দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৩ 🪪

মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে সোমবার (২ জুন) দুপুরে শহরের টানবাজার গুদারাঘাট সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনু মোহাম্মদ ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা। এছাড়াও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান খান মাহফুজ, মোঃ মজিবুর রহমান, সনজিত রায় এবং কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, মোঃ আকবর হোসেন, মো: তাইজ উদ্দিন আহাম্মদ, মোঃ আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি, মোহাম্মদ মুসা, মোঃ জোবায়ের আলম ঝলক, মোহাম্মদ মাহমুদুল রহমান লিংকন সহ এসোসিয়েশনের অন্যান্য সদস্য ও বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘তারুণ্যের অহংকার’ তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

অনুষ্ঠান শেষে দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়, যা এই মহতী উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102