মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠিত   মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জমকালো উদ্বোধন চাষাড়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

না’গঞ্জে ‘সাংবিধানিক ও আইনি অধিকার’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৫৬ 🪪

নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উদ্যোগে আজ (শুক্রবার) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “Awareness Building on Constitutional and Legal Rights” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মিজ মোছা: জান্নাতুল ফেরদৌস ও জনাব মো: মনিরুজ্জামান, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা জজ জনাব মো: আবু শামীম আজাদ, পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার এবং “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জি.এম. আতিকুর রহমান জামালী। তাঁদের জ্ঞানগর্ভ আলোচনায় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, সাধারণ আইনগত প্রতিকার এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে আইন বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালার একটি তাৎপর্যপূর্ণ অংশ ছিল উন্মুক্ত আলোচনা পর্ব। এই পর্বে উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ মতামত ও আইনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পার্সনগণ এসব প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক মতামত গ্রহণ করেন, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আয়োজকগণ মনে করেন, এই কর্মশালাটি নাগরিকদের তাদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে অধিকতর সচেতন করে তুলবে এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে। এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে, যা সর্বস্তরের মানুষের মধ্যে আইনি জ্ঞান প্রসারে অবদান রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102