মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আজাদ গ্রুপের ক্রিকেট টুর্নামেন্টে শ্রমিকদের মাঝে উৎসাহের জোয়ার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৩২ 🪪

শ্রমিকদের মনোবল ও কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে আজাদ গ্রুপের ব্যতিক্রমী এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ মে) আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেড ও আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন-১।

দিনব্যাপী এই টুর্নামেন্টে আজাদ গ্রুপের চারটি দল অংশ নেয়: আজাদ রিফাত ফাইবার্স, আজাদ নীট কম্পোজিট, আজাদ ফিশারিজ ও সুইট নেশন্স। উত্তেজনাপূর্ণ ফাইনালে আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল মিলস দল আজাদ রিফাত ফাইবার্সকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা লাভ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজাদ রিফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত ও তারিকুল ইসলামসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মব্যস্ততার মধ্যেও আজাদ গ্রুপের এমন আয়োজন শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রশংসা ও উৎসাহ জাগিয়েছে। অংশগ্রহণকারীরা জানান, খেলাধুলার মাধ্যমে তাদের কর্মজীবনেও নতুন উদ্যম এসেছে। আজাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের সুখ-স্বাচ্ছন্দ্য ও মনোরঞ্জনের জন্য এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102