শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

শেখ রাসেল পার্কে’র সুইমিংপুলে গোসলের মধ্যদিয়ে ১০ নারী ও শিশুর স্বপ্ন পূরন করলেন কাউন্সিলর রিয়াদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৪৮৭ 🪪

স্বপ্ন কে না দেখে। হোক সে গরিব কিংবা সমাজের বিত্তশালী। সবার হৃদয়েই স্বপ্নে বসবাস। তবে বিত্তশালীদের স্বপ্ন পূরণ হলেও সমাজের অবহেলিত ও গরিব শ্রেণী মানুষের স্বপ্ন অনেক সময় স্বপ্নই থেকেই যায়। সাধ্যের অভাবে ওই গরিব শ্রেণী মানুষদের স্বপ্ন জীবনের পৃষ্ঠা থেকে ঝরে যায় নিরবে। তবে এদের স্বপ্ন পূরণে যদি বিত্তশালীরা এগিয়ে আসে, তাহলে তাদের মুখেও হাসি ছড়িয়ে পড়তো সমানভাবে। তেমনি এক স্বপ্নে বিভোর ছিলো শহরের নাসিক ১৬নং ওয়ার্ডস্থ বৌবাজারের ঋষিপাড়ার ১০ নারী ও শিশু। তাদের স্বপ্নটা ছিলো শহরে বুকচিরে গড়ে উঠা সবচেয়ে নান্দনিক শেখ রাসেল পার্কের সুইমিংপুলে গোসল করা। কিন্তু তাদের এ স্বপ্নটা খুব ছোট হলেও এই স্বপ্নটাও পূরণ করার ক্ষমতা ছিলো না তাদের কাছে। তাই তারা দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় কাউন্সিলর রিয়াদ হাসানের। রিয়াদ হাসান তাদের এ দাবির কথা শুনে সাথে সাথে তাদের স্বপ্ন পূরণের ব্যবস্থা করে দিলেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২টায় শেখ রাসেল পার্কের সুইমিংপোলে তাদের গোসল করানোর সব ব্যবস্থা করে দিলেন নিজ খরচে। অবশেষে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। একে একে সুইমিংপোলে প্রবেশ করলেন সেই স্বপ্নবিলাসী মনের অধিকারী ১০ নারী ও শিশু। দীর্ঘ বহুক্ষন সুইমিংপোলের জলে জলনৃত্য করে সময় কাটালেন তারা।

এদিকে এ খবরে বাহিরে ততক্ষনে গণমাধ্যমেরকর্মীরা হাজির। সুইমিংপোলে গোসল শেষে এক এক করে যখন বেড়িয়ে আসলো ঋষিপাড়ার সেই নারী ও শিশুরা, সেই মুর্হুত্বে গণমাধ্যমেরকর্মীরা তাদের কাছে জানতে চাইলেন তাদের স্বপ্নপূরণের অনুভ‚তির কথা।

উচ্ছ¡াসিত মন নিয়ে তারা বললেন, এই সুইমিংপোলের কথা আমরা বহু শুনেছি। সুইমিংপোলের কথা শুনেই আমরা এই সুইমিংপোল নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। সব সময় ভাবতাম, কবে সেই সুইমিংপোলে আমরা গোসল করবো? সারাবছর অনেকের মুখে শুনেছি সুইমিংপোলে নাকি বড়লোকেরা (ধণী) গোসল করে। আমরাতো গরিব, তাহলে আমরা কি কখনও এই সুইমিংপোলে গোসল করতে পারবো না? একদিন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াদ ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। কথা প্রসঙ্গে আমরা তার কাছে আমাদের স্বপ্নের কথা জানাই। ভাবতেই পারিনি, কথাটা শুনে তিনি আমাদের স্বপ্নপূরণে এতটা আগ্রহ দেখাবেন। আমরাতো প্রথমত তার কাছে স্বপ্ন পূরণের কথা বলতেই ভয় পায়ছিলাম। যাইহোক, তিনি আমাদের কথা শুনে সাথে সাথে আমাদের স্বপ্নপূরণের ব্যবস্থা করে দিলেন। আজ সুইমিংপোলে গোসলের মধ্যদিয়ে আমাদের স্বপ্ন পূরণ হওয়ায় আমরা ভীষণ খুশি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102