রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদ মিছিলে বিশাল নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা আরিফ ও শ্যামলের যোগদান  বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আহ্বানে নি:শর্ত হাফপাসের দাবিতে ৪ সংগঠনের যৌথ বৈঠক সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক- সন্ত্রাস নির্মূলের ব্যাপারে সে যে-ই হোক না কেন, কোন ছাড় নেই- এড. সাখাওয়াত  পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ, কথিত মাদকের আস্তানা ভাঙচুর নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এনডিএ চেয়ারম্যান রাজীবের ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকারি নির্ধারিত হারে বাসভাড়া নির্ধারণের দাবি ‎লাখো যাত্রীকে জিম্মি করে নারায়ণগঞ্জ বাস সিন্ডিকেটের পকেট কাটা চলবে না: বাংলাদেশ ছাত্র ফেডারেশন অভিভাবকদের প্রতি সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহবান- মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রেনে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৯ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে লাশটি পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট। প্রাথমিকভাবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি শরিফুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠানো হয়েছে।

পুলিশ নিহত ব্যক্তির পরিচয় ও ঘটনার কারণ খতিয়ে দেখছে। স্থানীয়রা জানিয়েছেন, আগে থেকে ড্রেনে লাশ পড়ে থাকতে পারে, যা পরে স্থানীয়দের নজরে আসে।

এ ঘটনায় পুলিশ আরও তদন্ত অব্যাহত রেখেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102