মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ফতুল্লায় স্পটে কর নির্ধারণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ 🪪

সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এবং করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজতর করতে নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। বুধবার (২৩ এপ্রিল) পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. সাইফুর রহমান রাসেল।

এই কার্যক্রম ২৩ ও ২৪ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল-১৪ অফিসার ও সহকারী কর কমিশনার রাকেশ ঘোষ, কর পরিদর্শক আল-শাহরিয়ার হোসেন ও আলামিন সরদার।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই কর রিটার্ন দাখিল করেছেন ৫৫ জন করদাতা, যার মাধ্যমে আদায় হয়েছে মোট ২,৬৫,০০০ টাকা। এছাড়া নতুন করে ২০ জন করদাতা টিআইএন গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক আকঁন, সমিতির সদস্যবৃন্দ এবং পাগলা বাজার এলাকার ব্যবসায়ীরা।

আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও এধরনের উদ্যোগ চলমান থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102