শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি ঝটিকা মিছিলের পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শান্ত গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা: পলাতক আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে নারায়ণগঞ্জের ‘RoboBee Innovators’ বন্ধু ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ডা. মজিবুর রহমানের অভিনন্দন জমি বিরোধে বন্দর বেজেরগাঁওয়ে ব্যবসায়ী ও পরিবারের ওপর হামলার অভিযোগ ​‘শুধু ক্যারিয়ার নয়, মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গড়ার আহ্বান’- মাওলানা আবদুল জব্বার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মূল লক্ষ্য: মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল 

পারভেজ হত্যার প্রতিবাদে না’গঞ্জ সদর থানা ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৬ 🪪

নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাদিকের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের দাবি জানান।

আব্দুল্লাহ আল মামুন সাদিক বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার না করা হলে পারভেজ হত্যার মতো ঘটনা চলতেই থাকবে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে ছাত্রলীগের নামে সন্ত্রাসী কার্যকলাপের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, ছাত্রদলের কর্মীদের ওপর নির্যাতন ও হামলা বন্ধ করতে হবে। সরকার ও প্রশাসনকে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে সদর থানা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা হত্যার বিচার ও রাজনৈতিক সহিংসতা বন্ধের জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102