মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ফতুল্লায় মিছিলের প্রস্তুতি নিতে গিয়ে আওয়ামী লীগের ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে মিছিলের প্রস্তুতির সময় দলটির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা নিজেদের রাজমিস্ত্রী ও বিভিন্ন পরিচয় দিয়ে তার আড়ালে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। 
সোমবার (২১ এপ্রিল) সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল,শাহ আলম, তপন, রাসেল।
জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ভোরে শিবু মার্কেট থেকে মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করা হয়েছে। তারা রাজমিস্ত্রী ও বিভিন্ন পেশার পরিচয় দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তারা আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে এ মিছিল করতে নিচ্ছিল বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102