সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে জেলা স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা  ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের তিন সদস্য হত্যা: স্বামী ইয়াসিনের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত স্বামী মো. ইয়াসিন (২৪) কে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেলায়েত হোসেনের আদালত এই আদেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রিপল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইয়াসিনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তবে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইয়াসিন পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক। তার বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায়। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে রাস্তার পাশে ময়লার স্তূপ থেকে তার স্ত্রী লামিয়া আক্তার (২২), চার বছরের ছেলে রাফসান লাবিব ও স্ত্রীর বড় বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ডের পরপরই লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। রাতে নিহত লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার থানায় গিয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ইয়াসিন ছাড়াও তার বাবা মো. দুলাল (৫০) ও বোন মোসা. শিমুকে (২৭) আসামি করা হয়েছে।

মামলায় মুনমুন উল্লেখ করেন, লামিয়া একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং পাঁচ বছর আগে ইয়াসিনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইয়াসিন নিয়মিত কাজ করতেন না এবং সংসারের খরচের জন্য লামিয়াকে নির্যাতন করতেন। মাদকাসক্ত ইয়াসিন প্রায়ই স্ত্রীকে হত্যার হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে।

মুনমুন দাবি করেন, ইয়াসিন তার বাবা ও বোনের সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে দুই বোন ও ভাগ্নেকে হত্যা করেন। পরে মরদেহগুলো গুম করতে আবর্জনার স্তূপে ফেলে রাখেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, “মামলার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার পেছনের কারণ ও অন্যান্য জড়িতদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।”

ঘটনার আগে ৭ এপ্রিল দুপুরে মুনমুন তার বোনদের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিলেন। এরপর থেকে তাদের ফোন বন্ধ থাকায় উদ্বেগ তৈরি হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102