বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬৫ 🪪
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের প্রায় ৬০০ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে মাদুর পেতে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নারায়ণগঞ্জ মহানগর শাখা। রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান বিকেলে কলেজ মাঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়
​ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা । তিনি তার বক্তব্যে বলেন, “আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী।”
​পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। সব দলের অংশগ্রহণে আয়োজিত এই ইফতার মাহফিলে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “সবাই মিলে ইফতার করতে পেরে আমি আনন্দিত।”
​’জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সরকারের সমালোচনা করে বলেন, “জুলাই সনদের ব্যাপারে সরকার গড়িমসি করছে। যদিও সরকারি দলের প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন, তবুও আমরা মনে করি এই সনদ দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত। যদি সরকার গড়িমসি অব্যাহত রাখে, তবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।”
​অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজ শিবিরের সভাপতি জহিরুল ইসলাম। তিনি রমজানের শিক্ষা ব্যক্তিজীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সভাপতি অমিত হাসান শিক্ষার্থীদের বেশি করে অর্থসহ কুরআন পড়ার পরামর্শ দেন এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পড়াশোনার সঠিক পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান।
​ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সেক্রেটারি মুহাম্মদ আমজাদ হোসেন।​সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহান।ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আকাশ।​সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া ও সেক্রেটারি ফারুক।ছাত্র আন্দোলনের সভাপতি শাহ মুহাম্মদ ছগির প্রমুখ।
​অনুষ্ঠানে ঐতিহ্য শিল্পীগোষ্ঠী ইসলামী সংগীত পরিবেশন করেন। সবশেষে মাওলানা আব্দুল মোমেনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102