বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

না’গঞ্জে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও হকারদের জন্য বহুতল ভবন করে কর্মসংস্থানের দাবি-আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৬৫ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, ১৮৮৬ সালে শ্রমিকদের যে মহান আত্মত্যাগের বিনিময়ে মে দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে, সেই আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখতে হবে। আজকের আধুনিক বিশ্বের যত উন্নতি ও অগ্রগতি, তার মূলে রয়েছে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম। আর এই শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
​শুক্রবার (১ মে) সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশ ও র‍্যালিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ‘ইসলামী শ্রমনীতি’ কায়েমের কোনো বিকল্প নেই। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর কালজয়ী নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে বলেন ​”শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি পরিশোধ করে দাও। শ্রমিকদের প্রকৃত মর্যাদা ও অধিকার কেবল ইসলামী সমাজব্যবস্থাতেই সম্ভব।”
​সমাবেশে মাওলানা আবদুল জব্বার সরকারের উদ্দেশে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন, ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে তাদের কর্মসংস্থানের জন্য বহুতল বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ করতে হবে।
এছাড়াও নারায়ণগঞ্জের ১২ লক্ষ মানুষের পর্যাপ্ত চিকিৎসার অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।
​তিনি আরও উল্লেখ করেন যে, জনস্বার্থে নেওয়া সরকারের যেকোনো ন্যায্য আন্দোলনে তারা সহযোগিতা করবেন।
​সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ৩৬ জুলাইয়ের গণভোটে প্রতিফলিত জনগণের রায়কে উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের এই রায় মেনে না নিলে সাধারণ মানুষ আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।
​সমাবেশ শেষে নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102