বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১২ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক ও এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদ। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ত্যাগের মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। সকল ভেদাভেদ ভুলে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে—এই কামনা করেন তিনি।

হাজী সুমন মাহমুদ দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102