সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭৫ 🪪

সিদ্ধিরগঞ্জে নিখোঁজের দুই দিন পর মো. নয়ন (২০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের ভান্ডারিপুল এলাকায় ডিএনডি লেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করলে স্বজনা এসে পরিচয় শনাক্ত করেন

নিহত নয়ন জামালপুর সদর উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, গত বুধবার সন্ধ্যায় ভাড়া বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি নয়ন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন আত্মীয়রা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানিয়েছে, নিহত নয়ন মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ চাচ্ছেন। এ মৃত্যুর ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102