সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারী জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের উদ্যােগে শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯২ 🪪
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিনের উদ্যােগে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় ৩ মার্চ সোমবার দিনব্যাপী  শিক্ষক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মো মাছুম প্রশ্নত্তর বক্তব্যে বলেন, শিক্ষক ফেডারেশনকে শক্তিশালী করতে সকল প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক সমাজকে অর্গানাইজ করে নৈতিকতা সম্পন্ন মানুষরূপে গড়ে তুলার চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষক ফেডারেশনের ভালো ভালো কাজগুলোকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত কমিটি করে ফেডারেশনের সকল পরিষদের আঞ্জাম দেয়ার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিনের পরিচালক মুহাম্মদ সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদসৎ ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন কেন্দ্রেীয় সভাপতি অধ্যপক ড. এম কোরবান আলী,  ইসলামীক এডুকেশন সোসাইটি পরিচালক প্রিন্সিপাল ড. মো ইকবাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যপক এ বি এম ফজলুল করিম, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার, মুন্সিগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুস প্রমূখ।
এসময় বক্তরা বলেন শিক্ষকদের কাজ ই’হচ্ছে ছাত্রদের নৈতিক ও চরিত্রবান রূপে গড়ে তোলা। প্রচলিত শিক্ষা  নীতির পরিবর্তন করে ন্যায় ও আদর্শভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে তা  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন ঢাকা দক্ষিন অঞ্চলের পরিচালক অধ্যপক শেখ আব্দুল মালেকের সভাপতিত্বে ও আর্দশ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি
মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102