সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অমর একুশে বইমেলায় উন্মোচন হলো কবি জয়নাল আবেদীন জয়-এর ‘রক্তজবা’ কাব্যগ্রন্থ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮০ 🪪
বাংলা একাডেমি’র অমর একুশে বইমেলা ২০২৫ ফেব্রুয়ারি মাসব্যাপি আয়োজন করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে উন্মোচিত হলো কবি জয়নুল আবেদীন জয়ের জুলাইকে ঘিরে লেখা কবিতার বই ‘রক্ত জবা’।
অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে লেখক, পাঠক ও প্রকাশকদের মাঝে বইছে আনন্দের বন্যা। প্রতিদিন লেখকদের নতুন নতুন বইয়ের আগমন ঘটছে বইমেলায়। দেশের অনেক জেলার কবিদের নতুন বইয়ের ঘোষণা করা হচ্ছে গ্রন্থ উন্মোচন মঞ্চে। এ মোড়ক উন্মোচনে অংশগ্রহণ করছেন অনেক গুণীজন।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সোহরাওয়াদী উদ্যানের গ্রন্থ উন্মোচন মঞ্চে নারায়ণগঞ্জ জেলার সুপরিচিত কবি জয়নুল আবেদীন জয়-এর কবিতার বই ‘রক্তজবা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
গ্রন্থ উন্মোচন কালে মঞ্চে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মাহমুদ হাসান নিজামী, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর  সভাপতি কবি কাজী আনিসুল হক, কবি শ্যামলী মন্ডল, সাপ্তাহিক সত্যের পাতা সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, কবি দালান জাহান, কবি রুহুল মাহবুবসহ প্রমুখ।
রৌদ্র ছায়া প্রকাশনা’র ৩৪১ নং স্টলে ‘রক্তজবা’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102