শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হোসিয়ারী মালিকরা সম্মানিত  হয়েছেন – ইবনে আল কাওছার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৬৫ 🪪
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ব্যালট নং-  (৪) বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আমির হামজার সুযোগ্য সন্তান ও ৫/১ চানঁ মার্কেটের কাওছার হোসিয়ারীর কর্নধার ইবনে আল কাওছার বলেছেন, এবারের নির্বাচনে স্বতন্ত্র হোসিয়ারী  ঐক্য ফোরামের প্রার্থী হওয়ায় হোসিয়ারী মালিকরা সম্মানিত হয়েছেন। হোসিয়ারী সমিতির এ নির্বাচনে পরিবেশ ফিরে এসেছে  তাই মালিকরা খুব খুশি হয়েছেন।

আমরা এ শিল্পের নতুন দিনের পরিবর্তনের সুচনা করতে চাই বলে এবারের নির্বাচনে আমি স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদন্ধিতা করছি। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) সকালে নগরীর নয়ামাটি এলাকায় নির্বাচনি প্রচারনায় ভোটারদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

ইবনে আল কাওছার আরও বলেন স্বতন্ত্র পদে আমরা নির্বাচন করার কারনে আপনাদের সম্মান বৃদ্ধি পেয়েছে যার ফলে প্রার্থীরা সম্মানের সাথে আপনাদের কাছে এসে ভাোট চাইছে, আজকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং উৎসব মূখোর পরিবেশে  নির্বাচনি প্রচার চালাতে পারছি। আমরা চাই আপনাদের সম্মান যেনো অটুট থাকে মৃত্যুর আগ প্রযন্ত্য। এজন্য প্রয়োজন আপনাদের ভোট ও দোয়া। 
 
তিনি আরও বলেন আমাদের এই প্যানেলে যদি নির্বাচনে অংশগ্রহন না করতা তাহলে একটি পক্ষ সিলেকশনের মাধ্যমে আপনাদের নেতৃত্ব দিতো, যার ফলে আপনারা মনের মতো পছন্দের প্রার্থী কে নির্বাচিত করতে পারতেন না। আপনাদের শিল্পেই আমাদের একটাই চাওয়া আর নয় সিলেকশন এইবার হবে নির্বাচন
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102