মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই, জানমালের নিরাপত্তায় আমরা রাজপথে’: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির প্রচারে ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২২২ 🪪
নারায়ণগঞ্জে নতুন বছরের শুরুতে নবায়নযোগ্য শক্তির স্বপ্ন: ইএসএডিএস, ক্লিন ও বিডাব্লিউজিইডি এর আয়োজনে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের আহ্বানে ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোমবার  (১৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির প্রচারে একটি ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। ইএসএডিএস, ক্লিন ও বিডাব্লিউজিইডি এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে “We Have a Dream: More Fund in Renewable Energy” এই থিমটি নিয়ে সারা দেশে একটি নতুন চিন্তার সূচনা হয়েছে।
ক্যাম্পেইনে বিভিন্ন নবায়নযোগ্য শক্তি উৎস, যেমন সৌরশক্তি, বায়ুশক্তির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের মতো একটি দেশের জন্য নবায়নযোগ্য শক্তিই হবে ভবিষ্যতের শক্তির উৎস। এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ও বেসরকারি খাতকে নবায়নযোগ্য শক্তি খাতে আরো বেশি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ইএসএডিএসের চেয়ারম্যান বলেন, “নবায়নযোগ্য শক্তি আমাদের পরিবেশ রক্ষা করবে এবং দেশের অর্থনীতির বিকাশ ঘটাবে। আমরা আশা করি এই ক্যাম্পেইনের মাধ্যমে সরকার ও বেসরকারি খাত নবায়নযোগ্য শক্তি খাতে আরো বেশি মনোযোগ দেবে।”
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের মেম্বার,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মহিন সরদার,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, অভিনেতা বোরহান বকুল প্রমুখ।
ক্যাম্পেইনে সুশীল সমাজ ও পরিবেশকর্মীরা অংশগ্রহণ করে। তারা নবায়নযোগ্য শক্তির গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102