সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে: আলাউদ্দিন বারীর জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায়না: মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ 🪪

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি যেন এদেশে চালু আর না হয়। বিএনপি বিচারহীনতার সংস্কৃতি চায়না। অপরাধিদের বিচার না হলে এদেশে আবার শেখ হাসিনার মত স্বৈরাচারী শাসকের জন্ম হবে। তাই তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটা সমাজ গড়তে চাই, যে সমাজে কেউ কারো দোকানে চাঁদা চাইবে না। কেউ কারো বাড়ি, জমি, ও মিল-কারখানা দখল করবে না।

শুক্রবার (১০ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৭নং নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত শীতার্থদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা দেশের মানুষের হক মেরে, মানুষের টাকা মেরে, রাজপথে মানুষ গুলি করে মেরে পালিয়ে গেছে ভারতে। ভারত যদি তাকে ফিরিয়ে না দেয়, আমরা যেকোন মূল্যে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবো। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি মানুষের ভোটের বিশ্বাস করে। তাই মানুষের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজপথ ছাড়ে নাই।

জেলা বিএনপি সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. শাখাওয়াত হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়া, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক যুবদলের আক্তারুজামান মৃধা, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হুয়েল রানা, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ফারহান, ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দুলাল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল মো. হামীম, শেখ মোঃ খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ সালাউদ্দিন, আতাউর রহমান প্রিন্স, জসিম, শাওন, সঞ্জয় ও মিন্টু সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102