সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান

সাবেক সংসদ শামীম ওসমান,সিদ্ধিরগঞ্জের মতিসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসিনের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো: সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো: সাব্বির গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে শামীম ওসমানের নির্দেশে তাদের দলীয় সন্ত্রাসীরা তাকেসহ ছাত্র-জনতার ওপর হামলা শুরু করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী ও নিরীহ জনতা গুলিবিদ্ধ হন। এর একপর্যায়ে মামলার সাব্বিরের পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে মৃত ভেবে ফেলে যায়।

পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, মামলার বাদী মো: সাব্বির নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102