সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ আসন্ন ঈদে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে নারায়ণগঞ্জে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা বাক ও শ্রবণ প্রতিবন্ধী সদস্য এবং দুঃস্থ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জি আর চাউল বিতরণ নারায়ণগঞ্জে ‘আমরা জুলাই যোদ্ধা’র ৪১ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নৈরাজ্য: অতিরিক্ত ভাড়া প্রত্যাহার ও ছাত্রদের হাফ পাসের দাবিতে সরব যাত্রী-শিক্ষার্থীরা চাষাড়ায় হ্যান্ডকাপ ও ওয়্যারলেসসহ দুই ‘ভুয়া র‌্যাব’ সদস্য গ্রেফতার আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত কাব্যছন্দ পাঠাগারের অভিষেক ও ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কবিতাপাঠ, আলোচনা ও ইন্সপায়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত আক্তার হোসেনের হাত ধরে আধুনিক গোগনগর গড়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী

বন্দরের বাসিন্দা মনিরের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আকিজ গ্রুপের ট্রাক স্ট্যান্ড  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ 🪪
আকিজ গ্রুপের বন্দর উপজেলাধীন বাগবাড়ি ট্রাক লড়ি স্ট্যান্ড সংলগ্ন জমি নিয়ে বিরোধ দীর্ঘ এক বছর ধরে চলমান রয়েছে। আকিজ গ্রুপের এই প্রতিষ্ঠানকে বিগত সময়ে আওয়ামী লীগের দোষররা শেল্টার দিয়েছে, বর্তমানের সেল্টার দিচ্ছে বিএনপি নামধারী নেতারা।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন নামক একজন অভিযোগ করেছেন, আকিজ গ্রুপের ট্রাক স্ট্যান্ড আমার এবং আমার পরিবারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা আমার ৫ শতাংশ জমি দখল করেছে। জমিটি দখলের পর তারা একাধিকবার ন্যায্য মূল্যে জমি কিনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনও কার্যকর হয়নি। এ বিষয় নিয়ে মনির হোসেন একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে তিনি বলেন আকিজ গ্রুপ যখন এই খানে ফেক্টরি বানাবে বলে আমার জায়গা চাইলে তখন আমি তাদের জানিয়ে দিয়েছি আমি আমার জায়গা ছেড়ে দিবো তবে আমাকে আমার ন্যায্য মূল্য দিয়ে দেন। আমি জমির কোম্পানির নামে লিখে দেবো। কিন্তু গত এক বছর যাবত তারা ন্যায্য মূল্য দিবে বলে আশা দেন। পরবর্তীতে হঠাৎ একদিন আকিজ কোম্পানি একটি নোটিশ পাঠায় তারপর আমাদের অনুমতি ছাড়া ঘর, বৈদ্যুতিক মিটার উৎখাত করে দেয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করে কোর্টে মামলা করি এবং আদালত আমার পক্ষে রায় দেয় কিন্তু তারপরও কোম্পানি আমার জায়গা জোরপূর্বক দখল করে।
এদিকে স্থানীয়রা জানান, মনিরের জমিটি ট্রাক স্টেশনের পাশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় আকিজ গ্রুপ এটি তাদের কার্যক্রমের জন্য ব্যবহার করছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে, আকিজ গ্রুপের ট্রাক লড়ি স্ট্যান্ডের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, “আমরা জমি কেনার বিষয়ে আলোচনা করেছি এবং প্রক্রিয়া এখনও চলমান। মনির হোসেনের প্রতি আমাদের কোনো অন্যায় করার প্রশ্নই আসে না। তবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।
এমতবস্থায় জনসাধারণ মনে করছেন, এখানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি জমি মালিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং ব্যবসায়িক নীতিমালার সঠিক প্রয়োগ নিশ্চিত করা যেন অত্যাবশ্যকীয় কেউ হয়ে পড়েছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102