বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, প্রশিক্ষিত জনগোষ্ঠী’: পেশার মর্যাদার দাবিতে না’গঞ্জে ফারিয়া’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪৫ 🪪

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা, সামাজিক স্বীকৃতি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন’ (ফারিয়া) নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়

মানববন্ধনে অংশগ্রহণকারী মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত একটি বৃহৎ জনগোষ্ঠী। অথচ বিভিন্ন সময়ে আমাদের ‘দালাল’ হিসেবে সম্বোধন করে অপমান করা হয়। আমরা স্বাস্থ্যখাতের সেতুবন্ধন হিসেবে কাজ করি, কিন্তু আমাদের শ্রমের নূন্যতম মর্যাদা দেওয়া হচ্ছে না।”

বিক্ষোভ সমাবেশে ফারিয়ার নেতৃবৃন্দ বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের কাছে ওষুধের তথ্য ও প্রাপ্যতা নিশ্চিত করেন। কিন্তু কর্মক্ষেত্রে তারা প্রায়ই লাঞ্ছনা ও অনিরাপদ পরিবেশের শিকার হন। তারা অবিলম্বে এই পেশাকে একটি পেশাদার কাঠামোতে রূপান্তর এবং রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান।

সমাবেশ থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো:

১. মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ বলা বন্ধ করতে হবে এবং সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে।

২. সরকারি ও বেসরকারি হাসপাতালে কাজ করার সময় হয়রানি বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

৩. চাকুরির সুনির্দিষ্ট নীতিমালা ও বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

৪. প্রশিক্ষিত এই জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কয়েকশ’ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া না হয় এবং পেশার মর্যাদা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে তারা কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

অনুষ্ঠানে রাফিউল ইসলাম রাফি’র সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন,আনোয়ার হোসেন, নাজমুল হোসেন,’মো. রওনক হাসান,ওয়াহিদ হোসেন,মো.রাকিব, আবু জাহের, মো. শরীফ, মোস্তাফিজার রহমান, আঃ সালাম, হুমায়ুন করীর,মো.আরিফ, মো.রেজভী,মো.তাওহীদ,মো. বাপ্পিসহ ফারিয়া নারায়ণগঞ্জ মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102