শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

আমলাপাড়া গার্লস স্কুলে পরীক্ষার্থীদের সেবায় ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’: পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২২ 🪪

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া গার্লস হাইস্কুল কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১২ মে) দুপুরে এই মানবিক কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র পদপ্রার্থী এবং ‘মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন’-এর আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের তত্ত্বাবধানে ও নির্দেশনায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচি চলাকালে হীরা সরদার বলেন, “এসএসসি পরীক্ষার শুরু থেকেই মানবিক জননেতা রাকিবুল ইসলাম রাকিবের নির্দেশে আমরা বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছি। প্রচণ্ড গরমে পরীক্ষার হলের বাইরে দীর্ঘসময় অপেক্ষারত অভিভাবক এবং পরীক্ষা শেষে ক্লান্ত শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন, যা ইতিমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।”

হীরা সরদার আরও বলেন, “রাকিবুল ইসলাম রাকিব শুধু একজন সমাজসেবকই নন, তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী। তিনি বিশ্বাস করেন, শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পরীক্ষার দিনগুলোতে ছোট ভাই-বোনদের এই সামান্য সেবা দিতে পেরে আমরা আনন্দিত। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।”

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের হাতে পানির বোতল ও স্যালাইন তুলে দেওয়ার সময় অনেক অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানান। অভিভাবকরা জানান, তীব্র তাপদাহের মধ্যে এমন সেবা তাদের অনেক উপকারে এসেছে এবং রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এমন মানবিক কাজ সত্যিই প্রশংসনীয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর কৃষকদলের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম, ১২নং ওয়ার্ড কৃষকদলের  সহ-সভাপতি  রিয়াজুল ইসলাম সেলিম, মো.কামরুল,মো.নান্টু,আসাদ শিকদার বাবু,সিয়াম আহমেদ, ইয়াসিন, ঈশান,অরুরপ,শিমুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102