শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান অপহরণের পর ফের হুমকি: নিরাপত্তাহীনতায় লাইসেন্সকৃত অস্ত্র ফেরত চেয়ে ডিসিকে ব্যবসায়ী নেতা সোহাগের আবেদন নৈতিক ও আদর্শিক বিকাশের মূল কারিগর শিক্ষক – মাওলানা আবদুুল জব্বার  বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পুস্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন ‘নাগরিক শক্তি’ কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন লন্ডনে ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইয়াসিন ফেরদৌস মুরাদকে সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ ও শিক্ষার্থীদের ৩০ টাকা করার দাবি: ডিসিকে স্মারকলিপি

সোনারগাঁয়ে সালিশ বিচার থেকে বাড়ি ফেরার পথে হামলা, আহত-২

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭১ 🪪
সোনারগাঁয়ে সালিশ বিচার থেকে বাড়ি ফেরার পথে হামলা, আহত-২
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিচার সালিশ থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি গত সোমবার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চরসফিকা এলাকায় ঘটে। এ ঘটনায় আহত শিখা বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে শিখা উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চরসফিকা গ্রামের বাসিন্দা তিনি। আসামীদের সাথে পূর্ব থেকে বিরোধ রয়েছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বিচার সালিশ থেকে বাড়ি ফিরছিলেন তিনি ও তার ভাই হাছান। বিচার সালিশের রায় আসামীদের বিপক্ষে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনের নেতৃত্বে জসিম, রাকিব ও তমুজ উদ্দিন সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাই হাছানের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এসময় আমার ভাইকে বাচাঁতে গেলে আমার উপরও হামলা চালিয়ে আহত করে সাথে থাকা স্বর্ণের চেইন ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এসময় আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে একদিন চিকিৎসার পর বাম কানে গুরুতর আহত হওয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাছান বলেন, আমি ও আমার বোন বিচার সালিশ থেকে বাড়ি ফেরার পথে আসামী আলাউদ্দিনের নেতৃত্বে আমাদের উপর হামলা চালিয়ে আহত করেছে। আমি এর সঠিক বিচার চাই।
অভিযুক্ত আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যাইনি।
এবিষয়ে মোগরাপাড়া ইউপি সদস্য মো:মানিক মিয়া বলেন, আহতরা বিচার সালিশের কোনো পক্ষ ছিলনা। বিচারের বাদি আলাউদ্দিন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা করে পিটিয়ে আহত করেছে। বিষয়টি খুবই দু:খজনক।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102