সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন হাজী সুমন মাহমুদ ‘সুস্থ দেহে ও সুন্দর মনে ঈদের আনন্দ উপভোগ করুক সবাই’— দেশবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জাকির খানের পক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে জিয়াউর রহমান জিয়ার ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা

কেন্দ্রীয় জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের সহ-সভাপতি হলেন নাসিক কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নাসিক ৫ নং ওর্য়াড কাউন্সিলর গোলাম মোহাম্মাদ সাদরিল। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল ঢাকাস্থ নজরুল ইসলাম স্বরনী বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয় থেকে (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল আলীম সাইফুল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয় এক সাক্ষাৎকারে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস আলম রাজীব ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
সাদরিল আরো বলেন, আমি আমার দক্ষতা, সততা ও মেধাদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আরো শক্তিশালি ও সুসংগঠিত করার জন্য কাজ করে যাব। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নাসিক ৫ নং ওর্য়াড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102